কলাবনিতে হাতির জেরে বন্ধ যানবাহন চলাচল
দি নিউজ লায়ন; মঙ্গলবার বিকাল নাগাদ একটি দাঁতাল হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম লোধাসুলি পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর কলাবনি এলাকায় দাপিয়ে বেড়ায়। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে বন দফতর কে জানায়।খবর পেয়ে বন দফতরের পক্ষ থেকে ওই হাতিটিকে রাস্তা থেকে সরানোর জন্য ঐরাবত গাড়ি নিয়ে যায় বন দফতর এর কর্মীরা।
বন দফতর এর কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই দাঁতাল হাতিটিকে পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর থেকে কোনোক্রমে স্থানীয় জঙ্গলের দিকে সরিয়ে নিয়ে যায়। যার ফলে ঝাড়গ্রাম লোধাসুলি বাস রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ওই ঘটনার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। যেভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছে তাতে আতঙ্কে রয়েছেন নিত্যযাত্রীরা।
কারণ যেকোন সময় হাতির হামলার মুখে তারা পড়তে পারেন ।তাই বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে কয়েকটি হাতি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান ।বন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে হাতির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দাদের পাশাপাশি রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়া যানবাহনের চালক সহ নিত্যযাত্রীরা।

Post a Comment